কক্সবাজারের চকরিয়ায় অকটেন বিক্রির সময় মোমবাতির আগুনে অকটেন লেগে শরীর ঝলসে মো. আরিফুল ইসলাম জিকু (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে দ্বগ্ধ হওয়ার আট দিন পর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত জিকু উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হাজিয়ান এলাকার নুরুল আবছারের ছেলে। জানা যায়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় হাজিয়ান স্টেশন এলাকায় নিজের মুদির দোকানের পাশে আজিম স্টোর নামে অপর একটি দোকানে খোলাবাজারে অকটেন বিক্রি […]