চট্টগ্রাম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

জেলা-উপজেলা-গ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬৪ ঘনফুট গোলকাঠ জব্দ করেছে বিজিবি ও রেঞ্জ কর্মকর্তারা। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার করেরহাট ইউনিয়নে বনবিভাগের বন বিটের কয়লারমুখ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।   চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা মাহাদি হাসান জানান, রবিবার সকালে উপজেলার করেরহাট কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবি ও বনবিভাগ অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬৪.৫০ ঘনফুট সেগুন, গামারসহ বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল নিজস্ব ব্যবস্থাপনায় কয়লা বিট অফিস হেফাজতে রাখা হয়েছে।     পূর্বকোণ/পিআর/পারভেজ

২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৫:৪৫:১১,