চট্টগ্রামের লোহাগাড়া চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাদ মাগরিব উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের খালাইম্যার অউর নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম সোনাজান বিবি (৭০)। তিনি একই এলাকার আবু মিয়ার প্রথম স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জানে আলম ও ফারাঙ্গা চাম্বী লেক ব্যবস্থাপনা পরিচালক মাস্টার মাহাবুবুর রহমান। ইউপি সদস্য জানে আলম জানান, নিহতের বাড়ির অদূরে বনভূমি এলাকায় তার গৃহপালিত একটি গরু […]