২০১০ সালের ২৭ মার্চ সকালে সাদা পোশাকে র্যাব-৭’র পরিচয়ধারী আনুমানিক ৪-৫ জন সশস্ত্র ব্যক্তি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান রাউজানের ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছৈয়দ মো. আবু জাফরকে। সেই থেকে কেটে গেছে প্রায় ১৫ বছর। এখনো ফেরেননি তিনি। বেঁচে আছেন, নাকি কোন অদৃশ্য শক্তির হাতে নিহত হয়েছেন, তাও জানে না পরিবার। সাবেক এই চেয়ারম্যানকে ফিরে পেতে গুম কমিশনে লিখিত আবেদন করেছেন তার ছেলে মোহাম্মদ জিসানুর রহমান। অতি সম্প্রতি তিনি এই আবেদনটি করেন। জাফরের ছেলে জিসানুর রহমান বাবাকে […]