চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ার বিতর্কিত ওসিকে এবার চট্টগ্রাম রেঞ্জে বদলি

কক্সবাজার সংবাদদাতা

২ মার্চ, ২০২৫ | ১১:০২ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে বদলির ২৪ ঘণ্টা না পেরোতেই প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।

 

রবিবার (২ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ এই আদেশ জারি করেন।

 

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, চকরিয়ার ওসি মনজুর ভূঁইয়াকে উখিয়া থানায় পদায়ন স্থগিত করে ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

 

এর আগে, শনিবার (১ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে অভিযোগ করেন স্থানীয় সংবাদকর্মী মনসুরুল আলম মুন্না।

 

তিনি জানান, তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে। ওই সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন।

 

পরে শনিবার রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় সংযুক্তির আদেশ জারি করেন। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট