কর্ণফুলীর মইজ্জ্যারটেকে যাত্রী বেশে সিএনজিচালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে অটোরিক্সাটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বাগোয়ান ইউনিয়নের আজিজ চেয়ারম্যানের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকারী দলের দুই সদস্য পালিয়ে গেছে। গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারী হল- নগরীর বাকলিয়া থানার কামালিয়া বাজারের নুর ইসলামের ছেলে মো. খোকন (৩০) ও ভোলা জেলার দৌলতখান থানার চর […]