
চট্টগ্রামের আনোয়ারায় নকল বৈদ্যুতিক তার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার বটতলী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, নকল বৈদ্যুতিক তার বিক্রি করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে নকল ও নিম্নমানের পণ্য বিক্রি রোধে এমন অভিযান চলমান থাকবে।
পূর্বকোণ/পারভেজ