কক্সবাজারের টেকনাফে ১৬ হাজার ৪০০ ইয়াবাসহ ৩ হিজড়াকে আটক করেছে বিজিবি। বুধবার (১ অক্টোবর) টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে তাদের আটক করা হয়। এদের মধ্যে দুইজন রোহিঙ্গা বলে জানা গেছে। আটকরা হলেন, টেকনাফ পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড কায়ুকখালী পাড়ার সব্বির আহমদের ছেলে মো. জুবাইর (৫০), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল আলমের ছেলে মোহাম্মদ জোবাইর (২৮) ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মৃত সৈয়দ আহমদের পুত্র ললিতা (৪০)। কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খাইরুল আলম জানান, টেকনাফ-কক্সবাজার মেরিন […]