বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে। তবে ৫১টি বাদে বাকি সব সুপারিশে ঐক্যমত কমিশনের সাথে কোনো দ্বিমত নেই বিএনপির। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১ অগাস্ট) দুপুর সাড়ে ১২টায় হাটহাজারী মাদ্রাসার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও […]