চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চন্দনাইশে ইয়াবাসহ আটক ১

চন্দনাইশে ইয়াবাসহ আটক ১

চন্দনাইশ সংবাদদাতা  

২৬ নভেম্বর, ২০২৫ | ৮:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে আড়াই হাজার ইয়াবাসহ আবদুল মালেক (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ মক্কা ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সেরোয়ার বলেন, অভিযানে আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট