টেকনাফের ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত জুবাইরের (৪০) বিলাসবহুল বাড়িতে টানা আট ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে বিজিবি। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাকালে দেয়াল টপকে পালানোর সময় আইয়ুব আলী (৩৭) নামে একব্যক্তিকে এবং বাড়ির ভেতরে আত্মগোপনে থাকা জুবাইরের স্ত্রী ফাইজাকে (১৯) আটক করা হয়। তবে জুবাইর এখনও পলাতক। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। বিজিবি জানায়, দীর্ঘদিনের […]