গ্রীষ্মের শুরুতে মিরসরাইয়ের মহাসড়কে বাহারি ফুলের চোখ ধাঁধানো সৌন্দর্য যাত্রীদের মন কাড়ছে। এ যেন নানা রকম বৃক্ষ আর ফুলের রাজ্য। গাছে গাছে থোকায় থোকায় সোনালু, কৃষ্ণচূড়া, জারুল আর রাধাচূড়া ফুল। তার দু’পাশে বয়ে গেছে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মিরসরাই উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মহাসড়কে দেখা মেলে এমন ফুলের সৌন্দর্য। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন আর শুধু একটা পথ নয়; এটা যেন ফুলের বাগান, যেখানে প্রতিদিন প্রকৃতি নিজেই অভ্যর্থনা জানায় হাজারো মানুষকে। সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুলগুলোর বাহারি […]