চট্টগ্রামের হাটহাজারীতে মার্কেটের ছাদ থেকে গাঁজা গাছসহ মো. সেকান্দর (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টায় উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজার এলাকার একটি মার্কেটে থেকে তাকে আটক করা হয়। আটক মো. সেকান্দর মেখল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাজির আলী শাহ ফকির বাড়ির মৃত মোহাম্মদ ইলিয়াছের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মার্কেটের ছাদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ছাদে গাঁজা গাছ লাগানো সেকান্দারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় […]