চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবোঝাই পিকআপ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ঘটনাস্থলে সাইফুল ইসলাম শাহিন (১৭) নামে এক কিশোর এবং হাসপাতালে নেয়ার পর সুমি আক্তার (২৫) ও তার ছেলে মানারুল (৩) নিহত হয়েছে৷ এ সময় আহত হন অটোরিকশা চালক জিয়া উদ্দিন বাবলু (৩০) ও তার মেয়ে তানিশা (৭)। শনিবার (১৪ জুন) বিকাল ৩টায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিনকীরহাট এলাকার আজমনগর স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৯ নম্বর […]