চট্টগ্রামের বোয়ালখালীতে এক বসতঘরের পাকা মেঝের নিচে মিলেছে সাপের ২৭টি ডিমের খোসা। গত এক সপ্তাহে একে একে পাওয়া গেছে ১১টি পদ্মগোখরোর বাচ্চা। এ নিয়ে আতঙ্কে দিন যাপন করছে পরিবারটি। ওঝার মাটি পড়া, বালি পড়া দিয়েও মিলছে না সুরাহা। এজন্য হাজার হাজার টাকা ব্যয় করে ফেলেছেন পরিবারটি। উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের হাফেজ আহমেদের বাড়িতে এ সাপের উপদ্রব দেখা দিয়েছে। পরিবারের সদস্য শওকত হোসাইন সাজ্জাদ বলেন, গত এক সপ্তাহে অন্তত ১১টি পদ্মগোখরো সাপের বাচ্চার পাওয়া গেছে ঘরে। এ […]