মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে বিষপান করে তরিকুল ইসলাম বিজয় (২৩) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, প্রাথমিক চিকিৎসায় সময়ক্ষেপণের কারণেই তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত যুবকের ছোট ভাই শিহাব জানায়, গত শুক্রবার (১৩ জুন) সকাল ৯টার দিকে তরিকুল ইসলাম বিজয় বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত বদরখালী হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ চেষ্টার পর (১৩ জুন) দিবাগত রাত ১টার দিকে তাকে উন্নত চিকিৎসার […]