চটগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসদরে অবস্থিত রাজবাড়ি রেস্তোরাঁ ও মস্কো বেকার্স নামক দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আাদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে “মস্কো বেকার্স” নামক প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় এবং পণ্যের মোড়কে কোন প্রকার উৎপাদন, মেয়াদ তারিখ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদর্শন না করায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে যাবতীয় লাইসেন্স প্রদর্শন করতে বলা হয়। কিন্তু প্রতিষ্ঠানটি কোন প্রকার লাইসেন্স দেখাতে পারেনি। এ […]