চট্টগ্রামের রাউজানে পূজার ফুল আনতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সুপর্ণা চৌধুরী (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৬টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুপর্ণা চৌধুরী রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জগৎ মোল্লাপাড়ার সুভাষ চৌধুরীর স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী। জানা যায়, সকালে বাড়ি থেকে পূজার জন্য ফুল তুলতে গিয়েছিলেন সুপর্ণা চৌধুরী। ফুল তুলে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় জানালীহাট এলাকায় অজ্ঞাত […]