চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ট্রাকের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যুবক নিহত লোহাগাড়ায়

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া

৩০ জানুয়ারি, ২০২৬ | ৪:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ডায়াবেটিক হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইরফানুল ইসলাম চুহিম (২১)। তিনি উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার দফাদার পাড়ার মোহাম্মদ নাছির উদ্দীনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য হামিদ জানান, লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহী সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চুহিমকে মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট