কাপ্তাইয়ের সর্বত্র বানরের তাণ্ডব। দোকান বা বাসাবাড়িতে কোন খাবার রাখতে পাড়ছেন না বানরের জ্বালায়। ওঁৎপেতে থাকে কখন দোকান ফাঁকা পায়, তখনই ‘ছোঁ মেরে’ নিয়ে যায় দোকানে বা বাসায় রাখা খাবার-জিনিসপত্র। দোকানের ব্যবসায়ীরা হাতে লাঠি নিয়ে দোকান পাহাড়া দেন। এদিকে বাসাবাড়িতে রাখা বিভিন্ন খাবারের জিনিস, গাছের ফল সব সাবাড় করে দিচ্ছে ঝাঁকে ঝাঁকে বানর। শিল্প এলাকার গৃহিনী হালিমা ও কোহিনূর, ব্যবসায়ীরা জানান, বানরের জ্বালায় ঘর ও দোকানের টিন সব নষ্ট হয়ে গেছে। ঝাঁকে ঝাঁকে বানরের দল টিনের উপরে উঠে নাচানাচি […]