লোহাগাড়ায় বিদুৎ স্পৃষ্টে একই পরিবারের ৩ জন আহত হয়েছে। বুধবার (০৮ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার কলাউজান ইউনিয়নের মেহেরনারবর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন নাজমা আক্তার (২৩) ও তার দুই শিশু আব্দুলাহ (৩) ও ইমতিয়াজ(১)। আহত নাজমা আক্তার একই এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী আব্দুলাহ ও ইমতিয়াজ ছেলে। শাহাদাত হোসেনের ভাই আরিফ হোসেন জানান,ঘটনার দিন ২ শিশুকে নিয়ে বাড়ির ছাদে কাজ করছিল আমার ভাইয়ের স্ত্রী। হঠাৎ বাড়ির ছাদে উপর দিয়ে যাওয়া বিদুৎ এর তার থেকে মা-ছেলে বিদুৎ স্পৃষ্ট […]