কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর মো. ফয়েজ হত্যা মামলায় জড়িত ২ আসামিকে গ্রেপ্তারসহ ঘটনার রহস্য উন্মোচন করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নতুন পল্লানপাড়া ইসলামাবাদ ধুমপ্রাং বিল মো. কামাল হোসেনের ছেলে মো. রুবেল (২১) এবং একই এলাকার মৃত জাফর আলমের ছেলে মো. হাসান প্রকাশ বাংলা (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, গত ২৬ মার্চ বিকালে টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকায় […]