দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে একটি মৃত ডলফিনের বাচ্চা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উত্তর মার্দাশা ইউনিয়নের রামদাস মুন্সীর হাট এলাকায় হালদা নদীতে ভেসে আসা ডলফিনটি উদ্ধার করেন পাহারাদার মো. আলামগীর। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী। তিনি জানান, তিন-চারদিন আগে এটি জালে আটকে পড়ে শক্ত বস্তুর সাথে আঘাত পেয়ে মারা যেতে পারে। মৃত ডলফিনটির সুরতহাল রিপোর্ট করে জানা যায়, এর দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি এবং প্রস্ত ১ […]