একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে (৭৭) গ্রেপ্তার করেছে র্যাব-৭। সোমবার (৩ জুলাই) কক্সবাজার সদর থানাধীন রুমানিয়াছড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস শুক্কুর কক্সবাজারের মহেশখালী থানার গুলগুলিয়াপাড়ার মৃত আলী রেজার ছেলে। র্যাব জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়ায় আব্দুস শুক্কুরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৫ […]