কক্সবাজারের টেকনাফে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরূপন ও জলবায়ু সহনশীল জীবিকা নির্বাচন বিষয়ক গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধাবর (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভিজিআর প্রকল্প, বিডিআরসিএস ভারপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা মো. তানবীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (ভিটুআর) প্রকল্পের এএফএও মো. মনছুর আলীর পরিচালনায় সেন্টার ফর পিপলস অ্যান্ড এনভায়রনমেন্ট (সিপিই) আয়োজিত কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন সিপিই’র গবেষক আবদুর […]