ভোলার দৌলতখান উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান। জমি নিয়ে তার সঙ্গে প্রতিবেশীর বিরোধ রয়েছে। এরই জেরে হত্যার উদ্দেশ্যে হামলা ও ছিনতাই মামলা করেছেন ওই প্রতিবেশী। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে মোখলেছুর রহমানের ছোট ছেলে সাড়ে ছয় বছরের শাকিলকে। মামলার পর থেকে বাবার কোলে চড়ে আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে ওই শিশুকে। হয়রানিমূলক এ মামলা থেকে শিশু শাকিলকে অব্যাহতি দিতে আদালতের প্রতি আবেদন জানিয়েছে তার পরিবার। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শিশু শাকিলের বাবা মোখলেছুর […]