চট্টগ্রাম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নির্বাচন করবেন না সীতাকুণ্ডের এমপি দিদার

সীতাকুণ্ড সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২৩ | ৯:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন।

 

আজ শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের সিটি গেট এলাকায় নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।

 

তিনি বলেন, এই সীতাকুণ্ডে অনেক শুভাকাংখী আছে আমার। তাদের মধ্যে ভাই বন্ধু কেউ আমার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। দেশের সার্বিক পরিস্থিতিতে এই মনোনয়ন দাখিল করলেও প্রকৃতপক্ষে আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বা নৌকার বাইরে গিয়ে নির্বাচন করব না।

 

এমপি দিদারুল আলম বলেন, আমি সীতাকুণ্ডের জন্য অনেক কাজ করেছি। অনেক উন্নয়ন করেছি। এমপি না থাকলেও ব্যক্তিগত পক্ষ থেকে সমাজ সেবা করে যাব আমি। সবার জন্য আমার অফিস দরজা খোলা থাকবে। তবে আগামীতে আবারও কখনো হয়ত এলাকার প্রয়োজনে হয়ত মনোনয়ন চাইতেও পারি। এমপি দিদার এলাকাবাসীর দোয়া চান।

 

এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের কর্মকর্তা মো. জসীম উদ্দিন ও সাংবাদিক নেতৃবৃন্দ।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট