পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্পের পাড়া কেন্দ্র শিক্ষকের ৪ মাস বেতন বন্ধ। সম্মানি না পেয়েও তিন পার্বত্য জেলার ৪ হাজার ৮শ শিক্ষক এখনো চালিয়ে যাচ্ছেন শিক্ষা কার্যক্রম। প্রকল্পের আওতায় ১৯৯২ সাল থেকে তিন পার্বত্য জেলায় পরিচালিত হয়ে আসছে ৪ হাজার ৮শটি পাড়া কেন্দ্র। যার মধ্যে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাতে রয়েছে ১৫০টি পাড়া কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে একজন শিক্ষকের অধীনে প্রাক-প্রাথমিক শিক্ষার গড়ে ১৫/২০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে আসছে। কেন্দ্রগুলো দুর্গম অঞ্চলের শিশুদের বিকাশ ও প্রাক-প্রাথমিক […]