চট্টগ্রামের চন্দনাইশে ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিক্সাকে ধাক্কা দিয়েছে। এতে দুই যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক যাত্রী। নিহতরা হলেন– মৃদুল নাথ (৫৮) ও আবদুল্লাহ (৩৫)। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। রবিবার (৮ অক্টোবর) দুপুর দেড়টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ খান মো. এরফান জানান, প্রথমে ইউনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর বাসটি ব্যাটারিচালিত আরেকটি রিকশাকে ধাক্কা দেয়। এতে মোট চারজন আহত হন। তাদের উদ্ধার করে দোহাজারী […]