কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের জায়গা জবরদখল করে কিছু প্রভাবশালী ব্যক্তি ঘর নির্মাণ করছে। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলমের নেতৃত্বে বনকর্মীরা রাজাপালং ইউনিয়নের আমগাছ তলা এলাকায় অভিযান চালিয়ে দুইটি দালান আদালতের নির্দেশে গুঁড়িয়ে দিয়েছে। জালাল উদ্দিন প্রকাশ জালু বনভূমি দখল করে এই দালান নির্মাণ করছিল। অন্যটি মানুনের নির্দেশে নির্মাণ করেছিল। সরজমিনে গিয়ে দেখা যায়, তিনতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করেছে বিল্ডিং কিন্তু উপরে রং এর পরিবর্তে দেওয়া হয়েছে মাটি, বাহিরে দেখতে যাতে বুঝা না যায় এটি বিল্ডিং। কিন্তু বনবিভাগের […]