ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সাগরে চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এদিকে নিষেধাজ্ঞা কার্যকর করতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৎস্য অফিসের অভিযানে ২ লাখ টাকা মূল্যের ২০ হাজার মিটার অবৈধ পেকুয়া জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাল পুড়িয়ে ফেলা হয়। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বঙ্গোপসাগর ও সাঙ্গুর মোহনায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ডা. আবুল কাশেম মোহাম্মদ কবির। এ সময় চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা সিনিয়র মৎস্য […]