চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

শীতবস্ত্র পেল মোহরার শতাধিক মানুষ

বিজ্ঞপ্তি

১১ জানুয়ারি, ২০২৪ | ৬:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মধ্যম মোহরায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ সালামের তত্ত্বাবধানে মোহরা এটিএস ক্লিনিক প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সহায়তায় এতে উপস্থিত ছিলেন সিটি যুব রেড ক্রিসেন্টের দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলাম, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় উপ-প্রধান সাদেক কবির রামীম, যুব স্বেচ্ছাসেবক রিমন দে সুপ্রজিত, জয় জিসয়, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।-বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট