টেকনাফের সাবরাং বাহারছড়া ঘাটে জেলেদের জালে ধরা পড়া ৩০ কেজি ওজনের কালো পোপা মাছ ৯ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে টেকনাফের সাবরাং বাহারছড়া ঘাটে কালো পোপা মাছ ৪ লাখ টাকায় কিনেন শাপলাপুরের বাসিন্দা মো. ইউনুস। পরে মাছটি কক্সবাজার ফিশারি ঘাটে এনে ১২ লাখ টাকা দাম হাঁকেন তিনি। কয়েক ব্যবসায়ী দর কষাকষি করে ৯ লাখ টাকার ওপর উঠছিল না। এরপর মনো সওদাগর নামে এক ব্যবসায়ীর কাছে তিনি ৯ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে […]