সনাতন ধর্মাবলম্বীদের হাজার বছরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথধাম (কাঞ্চননাথ-চন্দ্রনাথ-আদিনাথ) স্রাইন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সভাপতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন দাশ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস রক্ষিত, সহ-সম্পাদক প্রণব কুমার দে ও সুব্রত চক্রবর্তী সৌমিত্র। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের জেলা জজ এর সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান […]