চট্টগ্রামের আনোয়ারায় তিন বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের এয়াকুব মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মাস্টার এয়াকুব আলী, নুর মুহাম্মদ রিপন, জসিম উদ্দিনসহ তিন ভাইয়ের বসতঘর পুড়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মাস্টার এয়াকুব আলী বলেন, বিকালে আমার ঘরের […]