চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শঙ্খ নদীর তীরবর্তী এলাকায় ফসলের মাঠ ছেয়ে আছে হলুদ সরিষার ফুলে। বিস্তীর্ণ এলাকায় হলুদ উৎসবে মুগ্ধ স্থানীয়দের মন। জানা যায়, গত কয়েক বছর ধরে সরকারি পৃষ্ঠপোষকতায় চলছে সরিষা চাষ। ফলে চন্দনাইশের শঙ্খ নদীর তীরবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় কৃষকেরা অন্যান্য সবজির পাশাপাশি সরিষা চাষাবাদ করে লাভবান হচ্ছেন বলে জানান। সরিষা আবাদে উৎপাদন ব্যয় তুলনামূলক অনেক কম। এতে ফলন ভালো হলে উৎপাদন ব্যয়ের চেয়ে প্রায় দুইগুণ লাভ হয়। লাভের পরিমাণ অন্য ফসলের চেয়ে বেশি হওয়ায় অনেকে উৎসাহিত হয়ে সরিষা […]