চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার দায়ে আবু সাইদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়ায় এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউজ্জামান। তিনি বলেন, টপসয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ