টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে (কর্ণফুলী হ্রদে) পানি বেড়ে যাওয়ায় ভাঙনের মুখে পড়েছে রাঙামাটি শহরের ফিশারি ঘাট সংযোগ সড়ক বাঁধ। সড়ক বাঁধটির ওপর হালকা ও ভারী সব ধরনের যানবাহন চলাচল করে। অতিরিক্ত চাপ ও কম্পনের কারণে যেকোন সময় সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে, এমন আশঙ্কায় রাস্তার উপর লাল পতাকা টাঙিয়ে জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। সড়ক বাঁধের ভাঙন প্রতিরোধে গাছের বল্লি ও বালির বস্তা ফেলে সড়কটি রক্ষার চেষ্টা চালাচ্ছে রাঙামাটি সড়ক […]