মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের মাঝে বাংলাদেশের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, সীমান্তে আর একটি লাশও চাই না বাংলাদেশ। একই সঙ্গে চলমান সংঘর্ষের মাঝে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বসবাসকারীদের প্রতি আহবান জানান বিজিবি প্রধান। বিজিবির মহাপরিচালক মেজর […]