খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদী ও দিঘীনালা উপজেলার মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। টানা বর্ষণে মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি ঢলে দিঘীনালা মেরুং-লংগদু সড়ক পানিতে ডুবে গেছে। ফলে এ সড়কে আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মেরুং ইউনিয়নের একমাত্র বাজারটিও এখন পানির নিচে। জেলা সদর ও দিঘীনালা উপজেলার কবাখালী, মেরুং এলাকায় ছয় শতাধিক বাড়িঘর পানিতে প্লাবিত। দিঘীনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরফাতুল আলম জানান, মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে […]