ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ১শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল নয়টার দিকে ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় ঝিনাইদহ থেকে আসা শ্যামলী বাস থেকে বিজিবির প্রশিক্ষিত কুকুর এই হেরোইন উদ্ধার করে। এ অভিযানের নেতৃত্ব দেন বিজিবি চট্টগ্রাম ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী। তিনি বলেন, ঝিনাইদহ জেলার শৈলকূপা থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে হেরোইন নিয়ে আসার গোপন সংবাদের সূত্র ধরে ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় যাত্রীবাহী বাসটি থামানো […]