কক্সবাজারের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে ১১ জন জেলে দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- নৌকার মাঝি দুলাল (৩৭), শফিক (২৭) ও দিল আহমেদ (৩৪)। কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গোপসাগর থেকে ইলশি ধরে তারা ৬ নম্বর ঘাটে আসছিল। হঠাৎ একটি বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখি নোঙ্গর করা অবস্থায় […]