জায়গা জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে রেললাইনের ওপর ফেলে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার দায়ে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) দুপুরে কুমিল্লা দৌলতপুর রেলগেইটের দক্ষিণ পার্শ্বে রেললাইনের ওপর এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহত জাহিদ (৩৫) কুমিল্লার সদর দক্ষিণ জেলার শাকতলা উত্তর পাড়া মৃত আমিন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী জানান, বড় ভাইকে হত্যা করে রেললাইনে ফেলে যাওয়া মাসুম প্রকাশ বিচ্ছুকে (২৮) কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় কুমিল্লার […]