অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বান্দরবানের আলীকদমে মো. ইসমাইল নামে একব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান এ অভিযান পরিচালনা করেন। মো. ইসমাইল পানবাজার এলাকার মো. আব্দুল মালেকের ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের আওতাধীন আলীকদম- থানচি সড়কের ২৩ কিলো নামক এলাকায় অবৈধভাবে পাহাড়ে গাছ কেটে লাকড়ি ও কাঠ বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৩ কিলো এলাকায় কাঠ […]