সাত দিন ধরে মোহাম্মদ উল্লাহ (২৩) নামে টেকনাফের এক যুবকের খোঁজ মিলছে না। তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার বাসিন্দা। পেশায় সুপারি ব্যবসায়ী। নিখোঁজের বাবার দাবি, দুর্বৃত্তরা আমার ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে। তবে পুলিশের ধারণা, মাদক ও মানবপাচার সংক্রান্ত ঘটনায় অপহরণের নাটক সাজানো হচ্ছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে ওই এলাকায় মাদক ও মানবপাচার চক্রান্ত কিছু ঘটনাকে কেন্দ্র করে অপহরণের নাটক সাজাচ্ছে। তারপরও […]