কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করতে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চকরিয়ায় আসার সাথে সাথে লাখো মানুষ আমাকে অভিবাদন জানায়। এতে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপি জাফর আলম দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ক্ষোব্ধ হয়ে ব্যাপক ষড়যন্ত্র করে আমার মনোনয়ন ঠেকিয়ে দেয়। বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় চকরিয়া পৌরশহরের আবাসিক মহিলা কলেজের হলরুমে আয়োজিত মতবিনিময় […]