চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া মাদ্রাসায় হামলার ঘটনায় আবদুর রহিম (৪২) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) রাতে পটিয়ার মুজাফরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুর রহিম পটিয়া উপজেলার খরনা চৌধুরী বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে। তিনি মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিবারের নাত-জামাই। গত ১ নভেম্বর আবদুর রহিম ওই মাদ্রাসার লিগ্যাল এডভাইজার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার। তিনি জানান, আল-জামিয়া মাদ্রাসার মহা-পরিচালক ওবায়দুল্লাহ হামযাহকে জিম্মি করে জোরপূর্বক পদত্যাগপত্রে […]