চট্টগ্রামসহ দেশের সব বিভাগে আগামী দুই দিনে বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া তৃতীয় দিন শুক্রবার চার বিভাগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ […]