ব্যাংক ঋণ নিয়ে দেশের বাইরে অর্থপাচারকারীদের তালিকা সংসদে প্রকাশের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল কাদের আজাদ (এ কে আজাদ)। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান উদ্ধৃত করে তিনি বলেন, সবার আগে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপরে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। ব্যাংক খাতের সংস্কারে বাংলাদেশ ব্যাংকের রেডম্যাপকে স্বাগত জানিয়ে এ কে আজাদ বলেন, বাংলাদেশে এখন […]