আরও ১৩৭ উপজেলা পরিষদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে মোট ৪৮১টি উপজেলা নির্বাচনের তারিখ জানাল সংস্থাটি। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এমন তথ্য জানান ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের ১৩৭ উপজেলার সময় নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে আগামী ৪ মে প্রথম ধাপে ৪৫টি, দ্বিতীয় ধাপে ১১মে ৪৪টি, তৃতীয় ধাপে ১৮ মে ৩৪টি ও চতুর্থ ধাপে ২৫ মে ১৪টি উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এর আগে রাজশাহী, রংপুর, খুলনা, […]